৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: তিন অধিদপ্তরের সঙ্গে সভায় বসতে যাচ্ছে এনটিআরসিএ

১৫ অক্টোবর ২০২৪, ০৫:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ই-রেজিস্ট্রেশন ও ই-রিকুইজিশন কার্যক্রম নিয়ে আলোচনা করতে তিন অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির সঙ্গে সভায় বসতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি ছাড়াও সব জেলার শিক্ষা অফিসার এবং ৮ বিভাগের সকল উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গেও সভা করবে এনটিআরসিএ। ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশনের কার্যক্রম পর্যালোচনা করতে এ সভা ডাকা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, `৮ বিভাগের সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ৬৪ জেলা শিক্ষা অফিসার এবং তিন অধিদপ্তরের ডিজির প্রতিনিধির সাথে এনটিআরসিএ’র নিয়োগ সুপারিশ কমিটির সমন্বয় সভা আগামী বৃহস্পতিবার Zoom Platform-এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারগণকে তাদের আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভাগ ভিত্তিক নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত লিংকের মাধ্যমে সংযুক্ত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

১. ঢাকা ও ময়মনসিংহ বিভাগ: সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত।
২. সিলেট ও চট্টগ্রাম বিভাগ: সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত
৩. বরিশাল ও খুলনা বিভাগ: দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত।
৪. রাজশাহী ও রংপুর বিভাগ: বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950