গণবিজ্ঞপ্তিতে বঞ্চিতদের আন্দোলন, এনটিআরসিএ কার্যালয়ের সামনে পুলিশ

২৫ জুন ২০২৪, ১০:৫০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
এনটিআরসিএ কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে

এনটিআরসিএ কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে © সংগৃহীত

বয়সসীমা পার হওয়ায় ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিতদের আন্দোলনের কারণে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে সেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছেন বলে জানা গেছে।

এর আগে আবেদনের সুযোগ বঞ্চিত ৭৩৯ জন বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিলেন তারা। কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ২৮ ডিসেম্বর। এক বছরের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগে যায়। এতে ৭৩৯ প্রার্থীর বয়স পার হয়েছে। তাই সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও আবেদনের সুযোগ পাননি।

আরো পড়ুন: এনটিআরসিএকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ১৭তম নিবন্ধনের আবেদনবঞ্চিতদের

আন্দোলনকারীদের সমন্বয়ক ইউসুফ ইমন বলেন, আমাদের দাবি, বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ করে দিতে হবে। আমরা দাবি আদায়ে এনটিআরসিএকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে দাবি না মানা হলে আমরা মঙ্গলবার আমাদের সনদ এনটিআরসিএকে ফিরিয়ে দেব। একই সঙ্গে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করব।

এর আগে একই দাবিতে এনটিআরসিএ কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন ৩৫ ঊর্ধ্ব প্রার্থীরা। আবেদনের সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।

ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • ১৩ মার্চ ২০২৬
দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ১৩ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় শিক্ষা সফর স্থগিত করে…
  • ১৩ মার্চ ২০২৬
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ মার্চ ২০২৬
আজ থেকে শুরু ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
  • ১৩ মার্চ ২০২৬
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081