ভি-রোল ফরম পূরণে কতদিন সময় পাবেন প্রার্থীরা?

১৭ জুন ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ’র লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ’র লোগো © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকরা পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণের জন্য প্রাথমিকভাবে এক মাসের মতো সময় পেতে পারেন। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

সম্প্রতি বেসরকারি শিক্ষকন নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

কর্মকর্তারা বলছেন, ৩য় গণবিজ্ঞপ্তি থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হয়েছে। প্রত্যেকবারই প্রাথমিকভাবে এক মাস সময় দেওয়া হলেও পরবর্তীতে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সেই সময় কিছুটা বাড়ানো হয়। ৫ম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও আগের মতোই সময় দেওয়া হতে পারে। শিগগিরই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, আগামী ৭ জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে জুলাই ২৫ জুলাই পর্যন্ত। এরপর অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রক্রিয়া শুরু করা হবে। এটি শেষ হতে আগস্ট মাস লেগে যেতে পারে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের পরিকল্পনা হলো আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার। তবে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণসহ অন্যান্য কার্যক্রম শেষ করতে দেরি হলে আরও বেশি সময় লাগতে পারে। আবার সকল কার্যক্রম দ্রুত শেষ করা গেলে আগেও চূড়ান্ত সুপারিশ করা হতে পারে।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। 

 
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬
ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬