৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল যে কোনো মুহূর্তে

১১ জুন ২০২৪, ০৫:২৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ ফল যেকোনো মুহূর্তে প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের সব আনুষ্ঠানিকভাবে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগামীকাল বুধবার (১২ জুন) অধবা বৃহস্পতিবার (১৩ জুন) ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছিল। ফল তৈরির কাজ পুরোপুরি শেষ হওয়ায় যেকোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান আজ মঙ্গলবার বিকাল ৫টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঈদের ছুটি শুরুর আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। তবে ফল তৈরির কাজ শেষ হয়ে গেলে যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে।’

আজ মঙ্গলবার প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ’র সচিব বলেন, আমি এই মুহূর্তে ঢাকার বাইরে রয়েছি। তাই এ বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না। তবে প্রাথমিক সুপারিশের ফল ঈদের আগেই প্রকাশিত হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।

 
টেকনাফে নতুন ইউনিয়নের সীমানা নির্ধারণ সভায় হামলা-সংঘর্ষ, চে…
  • ২৩ জুলাই ২০২৬
এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • ২৩ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে …
  • ২৩ জুলাই ২০২৬
অসুস্থ হয়ে আন্দোলন থেকে বিরতি নিলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠা…
  • ২৩ জুলাই ২০২৬
টেস্ট বাণিজ্য-দুর্নীতির অভিযোগে বদলি হওয়া ইউএইচএফপিও ফিরলেন…
  • ২৩ জুলাই ২০২৬
সিকৃবিতে উপকূলীয় বাস্তুতন্ত্র নিয়ে ১৯টি গবেষণা পোস্টার উপ…
  • ২৩ জুলাই ২০২৬