৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

০৯ জুন ২০২৪, ০৫:২৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
সাইফুল্লাহিল আজম ও এনটিআরসিএ লোগো

সাইফুল্লাহিল আজম ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন, ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে। আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশ করার।

রবিবার (৯ জুন) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

আসন্ন ঈদুল আযহার আগে ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে কি না? জানতে চাইলে এনটিআরসিএ’র চেয়ারম্যান আরও বলেন, ‘ঈদের ছুটি শুরু হতে এখনো কয়েকদিন বাকি আছে। দেখা যাক আমরা এর মধ্যে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারি কি না।’

জানা গেছে, ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসিএ। যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা গত সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে। চাকরিপ্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে দ্রুত প্রাথমিক সুপারিশ করা হবে।’

গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।

 
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence