৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা বললেন সচিব

০৩ জুন ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
ওবায়দুর রহমান ও এনটিআরসিএ

ওবায়দুর রহমান ও এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান বলেছেন, ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে অনেকগুলো মামলা হয়েছে। এই মামলাগুলো নিয়ে কাজ চলছে। আদালতের স্টে অর্ডার দরকার।

তিনি বলেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইসিটি) প্রার্থীদের বিষয়ে আদালতের একটি নির্দেশনা রয়েছে। আমরা সেটি নিয়ে কাজ করছি। এছাড়া কিছু প্রার্থীর পদ সংরক্ষণ করতে বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তবে আমরা চেষ্টা করছি, সব জটিলতা কাটিয়ে দ্রুত প্রাথমিক সুপারিথ করার।

কবে নাগাদ ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ’র সচিব আরও বলেন, ‘আসন্ন ঈদের আগে আমরা প্রাথমিক সুপারিশ করতে চাই। আমরা এখনো সে বিষয়ে আশাবাদী।’

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের ৫ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করা হবে। তবে এসব প্রার্থীদের কোন প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে সে বিষয়টি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানের পাঁচটি পদ ফাঁকা রাখা সংক্রান্ত একটি রিটের কারণে প্রাথমিক সুপারিশ নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের নিজ জেলায় সুপারিশ, একটি মামলার কারণে সুপারিশে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হবে। 

গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভেঙে পড়ল সভামঞ্চের প্যান্ডেল
  • ১৭ জুন ২০২৬
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার…
  • ১৭ জুন ২০২৬
বাজেট বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্ল্যাকার্ড হাত…
  • ১৭ জুন ২০২৬
সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখতে পারেন ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ…
  • ১৭ জুন ২০২৬
ওসমান হাদিকে হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ২৮ জুন
  • ১৭ জুন ২০২৬
জ্লাতানের চোখে ‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’
  • ১৭ জুন ২০২৬
×