৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে?

০১ জুন ২০২৪, ০৬:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

আসন্ন কোরবানির ঈদের আগেই ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সে লক্ষে কাজ করছে সংস্থাটি। চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে। চলতি সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে।

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের ৫ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ, একটি প্রতিষ্ঠানের পাঁচটি পদ ফাঁকা রাখা সংক্রান্ত রিট এবং ইনডেক্সধারীদের খুঁজে বের করা নিয়ে ব্যস্ত সময় পার করছে এনটিআরসিএ। কারণে প্রাথমিক সুপারিশ করতে কিছুটা সময় লাগছে। সব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানা গেছে। 

৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জানতে চাইলে সম্প্রতি এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের পরিকল্পনা হলো- ঈদের আগেই ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা। আমরা সেভাবেই কাজ করছি। আশা করছি ঈদের আগে প্রাথমিক সুপারিশ করতে পারবো।

গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।

হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম…
  • ২১ এপ্রিল ২০২৬
কর্মসূচিভুক্ত খালের প্রায় অর্ধেক খনন করা হয়ে গেছে: প্রধানম…
  • ২১ এপ্রিল ২০২৬
নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি
  • ২১ এপ্রিল ২০২৬
রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬