১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

২৭ মে ২০২৪, ০৫:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

চলতি বছরেই ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

সোমবার (২৭ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের পরিকল্পনা হলো চলতি বছরের মধ্যে ১৮তম নিবন্ধনের কার্যক্রম শেষ করার। আমরা চেষ্টা করবো ১৮তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার।

আরও পড়ুন: ৪র্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের কপাল খুলছে

প্রসঙ্গত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

 
জ্লাতানের চোখে ‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’
  • ১৭ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি তিন নির্দেশনা বোর্ডের
  • ১৭ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চ…
  • ১৭ জুন ২০২৬
শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
  • ১৭ জুন ২০২৬
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু 
  • ১৭ জুন ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ব্যবসায়ীকে মারধর করে জোরপূর্বক টাকা আদা…
  • ১৭ জুন ২০২৬
×