১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই, বিজ্ঞপ্তি প্রকাশ

২৭ মে ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © লোগো

আগামী ১২ ও ১৩ জুলাই ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ১২ জুলাই (শুক্রবার) দেশের আট জেলায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই (শনিবার) দেশের আট জেলায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৫ মে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হয় ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী।

উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।

ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা
  • ১৯ অক্টোবর ২০২৬
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
খুবি শিক্ষার্থীর ‘গাছের ডাক্তার’, বদলাচ্ছে কৃষিসেবার চিত্র
  • ১৯ অক্টোবর ২০২৬
আইডিয়া ফেস্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্য…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে পদত্যাগের আরও এক নজির বিএনপিতে
  • ১৯ অক্টোবর ২০২৬
চলতি বছর শক্তিশালী এল নিনোর প্রভাব পড়বে বাংলাদেশে, শীত নিয়ে…
  • ১৯ অক্টোবর ২০২৬