৫ম গণবিজ্ঞপ্তিতে যত প্রার্থী আবেদন করল

২১ মে ২০২৪, ০৩:৩৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শেষ হয়েছে। এতে সাড়ে ২৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।

সোমবার (২০ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

এনটিআরসিএ সচিব বলেন, ৫ম গণবিজ্ঞপ্তিতে ২৩ হাজার ৯৩২ জন আবেদন করেছেন। এদের মধ্যে অনেকেই ইনডেক্সধারী। তাদের আবেদনগুলো যাচাই করা হচ্ছে। এজন্য প্রাথমিক সুপারিশে কিছুটা সময় লাগতে পারে।

কবে নাগাদ প্রাথমিক সুপারিশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান আরও বলেন, এটি নির্দিষ্ট করে বলা মুশকিল। ইনডেক্সধারীদের বাদ দিতে আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এটি শেষ হওয়া মাত্র প্রাথমিক সুপারিশ করা হবে। আসন্ন কোরবানির ঈদের আগেই প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। গত ৯ মে আবেদন শেষ হয়েছে। 

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950