১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ‘আবেদনবঞ্চিত’ ৭৩৯ প্রার্থীর মানববন্ধনের ডাক

২১ মে ২০২৪, ০১:১৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
বয়সের জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া ৭৩৯ জন প্রার্থী মানববন্ধনের ডাক দিয়েছেন

বয়সের জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া ৭৩৯ জন প্রার্থী মানববন্ধনের ডাক দিয়েছেন © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়সের জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাননি ৭৩৯ জন প্রার্থী। অন্তত একবার আবেদনের সুযোগ দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা। আগামীকাল বুধবার (২২ মে) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে তারা জানিয়েছেন।

এ বিষয়ে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মো. রাজ্জাকুল হায়দার বলেন, বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ইতোমধ্যে ডিএমপির অনুমতি পাওয়া গেছে। আবেদনের সুযোগবঞ্চিত ১৭তম নিবন্ধনধারীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহবান জানান তিনি।

সবনম শাহা নামে আরেক প্রার্থীর ভাষ্য, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০২৩ সালের ডিসেম্বরে। একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এতে তাদের ৭৩৯ জনের বয়স শেষ হয়ে গেছে। তারা কোথায় যাবেন। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ কারণে কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

আরো পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তি: ৯৬ হাজার পদের বিপরীতে আবেদন ২৩ হাজার

এর আগে একই দাবিতে এনটিআরসিএ কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করেন ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

 
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ই…
  • ৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence