রাতেই প্রকাশিত হচ্ছে ১৮তম নিবন্ধনের প্রিলির ফল

১৫ মে ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM

© ফাইল ফটো

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ রাতেই প্রকাশ করা হবে। ফল প্রকাশ নিয়ে ব্যস্ত সময় পার করছি।

বুধবার (১৫ মে) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম।

আজ বিকাল সাড়ে ৪টার পর এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, ১৮তম নিবন্ধন ও ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে সভায় বসেছে এনটিআরসিএ’র উচ্চপর্যায়ের কর্মকর্তারা। ওই সভায় ফল তৈরির অগ্রগতি পর্যালোচনা করে ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা এখনো চলছে।

১৮তম নিবন্ধনের ফল প্রকাশের বিষয়ে গত সোমবার এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। তবে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে চাই।

এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬