যোগদানে বাধা দিলে অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা

২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
শ্রেণিকক্ষে পাঠদানরত শিক্ষক

শ্রেণিকক্ষে পাঠদানরত শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সদ্য নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া শিক্ষকদের যোগদানে বাধা দিলে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার রাতে ২৭ হাজার ৭৪ জন শিক্ষককে নিয়োগের চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনটিআরসিএ।

জানা গেছে, সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষককেই যোগদান করাতে প্রতিষ্ঠান প্রধান বা সভাপতি ঘুষ চান বা অনৈতিক সুবিধা দাবি করেন। এসব ক্ষেত্রে বলা হয়, ঘুষ না দিলে নতুন শিক্ষককে যোগদান করতে দেয়া হবে না।

এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষককে  যোগদানে বাধা দিলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও বন্ধ হয়ে যেতে পারে। ব্যবস্থা নেয়া হবে পরিচালনা কমিটির বিরুদ্ধেও। 

বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর ১৮ এর (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসিএতে শিক্ষক চাহিদা দিলে ওই পদে মনোনীত (সুপারিশপ্রাপ্ত) প্রার্থীকে নিয়োগ (যোগদান করতে) দিতে হবে। প্যাটার্নের অতিরিক্ত চাহিদা দিলে ওই শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত বা বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950