যে কারণে ৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে বিলম্ব

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্ত সহকারী মৌলভীদের নিয়োগ জটিলতার কারণে চূড়ান্ত সুপারিশে বিলম্ব হচ্ছে। আগামী রোববার (৩ সেপ্টেম্বর) এ জটিলতা নিরসনে সভা ডাকা হয়েছে।

জানা গেছে, ফাজিল পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া সহকারী মৌলভীদের চূড়ান্ত সুপারিশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য সহকারী মৌলভী পদে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের সনদ যাচাই করেছে সংস্থাটি।

তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত সহকারী মৌলভীদের চূড়ান্ত সুপারিশ করতে সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে বিলম্ব হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফাজিলে তৃতীয় বিভাগ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রোববার একটি সভা অনুষ্ঠিত হবে। এই সভার সিদ্ধান্তের আলোকে চূড়ান্ত সুপারিশের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ফাজিলে তৃতীয় বিভাগ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতার কারণে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের অনুমতি দিতে বিলম্ব হচ্ছে। এটি সমাধান হলে শিগগিরই চূড়ান্ত সুপারিশের অনুমতি দেওয়া হবে। 

এদিকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ২৮ হাজার প্রার্থীকে নিয়োগের অনুমতি পাওয়ার সাতদিনের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে। এজন্য প্রস্তুতি গ্রহণ করছে এনটিআরসিএ।

এ প্রসঙ্গে এনটিআরসিএ সদস্য (অতিরিক্ত দায়িত্ব, শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এস এম মাসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় রয়েছি। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হবে।

‘আমাদের ওপর হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু করে…
  • ২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বিয়ে-পরকীয়াসহ নানান অভিযোগ নিয়ে ‘মোবাহালা’র আহবান মিসবাহর…
  • ২৩ আগস্ট ২০২৬
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার
  • ২৩ আগস্ট ২০২৬
আইসিইউতে খুবির সাবেক শিক্ষার্থী পূজা, চিকিৎসায় প্রয়োজন আরও …
  • ২৩ আগস্ট ২০২৬
১৪৩ বছরের পুরোনো যে রেকর্ডে ভাগ বসালেন শরিফুল ইসলাম
  • ২৩ আগস্ট ২০২৬