আরেকজন নতুন সদস্য পেল এনটিআরসিএ

১০ জুন ২০২৩, ০৮:৫০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
এনটিআরসিএ’র নতুন সদস্য নাজমা শেখ

এনটিআরসিএ’র নতুন সদস্য নাজমা শেখ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমা শেখ। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন।

গত সোমবার নাজমা শেখকে এনটিআরসিএ’র সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা গেছে, নাজমা শেখ এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীনের স্থলাভিষিক্ত হবেন। এ বি এম শওকত ইকবাল শাহীনকে সরকারে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বিআরডিবির পরিচালক এস এম মাসুদুর রহমানকে এনটিআরসিএ’র সদস্য হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি সংস্থাটির প্রশাসন ও অর্থ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংসদীয় কমিটিতে সরকারি দল নিজেদের মতো সিদ্ধান্ত নেয় ও চাপিয়…
  • ২৩ আগস্ট ২০২৬
ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন
  • ২৩ আগস্ট ২০২৬
জানালা দিয়ে পানি চাইছিল শিশুরা, ফ্ল্যাটের তালা ভেঙে মিলল মা…
  • ২৩ আগস্ট ২০২৬
বাবা ছিলেন বোর্ড সচিব, টেনেটুনে পাস করা ছেলেকে পাইয়ে দেন এ …
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃব…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬