মসজিদভিত্তিক শিশু-গণশিক্ষা কেন্দ্রও খুলবে ১২ সেপ্টেম্বর

০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০ PM
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম © সংগৃহীত

আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও পুনরায় শুরুর কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তবে মানতে হবে করোনাকালীন নিরাপত্তার শর্ত।   
 
বুধবার (৮ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন চার শর্ত দিয়ে সব বয়স্ক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্র চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় ও জেলা পর্যায়ে চিঠি পাঠিয়েছে।  
 
সব জেলার ফাউন্ডেশনের পরিচালক ও উপ-পরিচালকদের কাছে পাঠানো ওই চিঠিতে জানানো হয়, সপ্তাহে প্রতি সোম ও বুধবার ক্লাস খোলা থাকবে।
 
চিঠিতে বলা হয়, সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৭ম পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সব বয়স্ক শিক্ষা কেন্দ্র এবং সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে উপস্থিতির মাধ্যমে চারটি শর্তে সপ্তাহে দুদিন (সোম ও বুধবার) খোলা রেখে ক্লাস শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালক ও উপ-পরিচালকদের অনুরোধ জানানো হলো।
 
মানতে হবে চার শর্ত:

১) শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। আবশ্যিকভাবে প্রত্যেককে মাস্ক পরিধান করা, কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে।
 
২) আবশ্যিকভাবে সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে। 
 
৩) ক্লাস চলাকালে অভিভাবকদের শিক্ষা কেন্দ্রে উপস্থিতি নিরুৎসাহিত করতে হবে।
 
৪) শিক্ষকদের কোডিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে হবে।
 
দীর্ঘদিন বন্ধ থাকার পরে আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দিচ্ছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় একইদিনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও শুরু হচ্ছে।
 

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950