সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ PM
রংপুরে সুবিধাবঞ্চিত ৭৫ শিশুর হাতে মানসম্মত বই তুলে দিল আশা শিক্ষা কর্মসূচি ও ট্যালেন্টবি পাবলিকেশন্স

রংপুরে সুবিধাবঞ্চিত ৭৫ শিশুর হাতে মানসম্মত বই তুলে দিল আশা শিক্ষা কর্মসূচি ও ট্যালেন্টবি পাবলিকেশন্স © টিডিসি ফটো

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে মাসব্যাপী বিশেষ আয়োজনের অংশ হিসেবে রংপুরে সুবিধাবঞ্চিত ৭৫ শিশুর হাতে মানসম্মত বই তুলে দিয়েছে আশা শিক্ষা কর্মসূচি ও ট্যালেন্টবি পাবলিকেশন্স। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আশা শিক্ষা কর্মসূচি ও ট্যালেন্টবি পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বই বিতরণ উৎসব ‘Literacy Express’-এর অংশ হিসেবে রংপুর জেলা শহরের রেলস্টেশন সংলগ্ন জুম বাংলাদেশ স্কুলে এ বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুম বাংলাদেশ স্কুলের প্রধান শিক্ষক আসিফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির এডুকেশন প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন আশা রংপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হারুনার রশীদ, আশা’র রংপুর বিভাগীয় এডুকেশন মনিটর আনোয়ারুস শাফি, আশা’র এডুকেশন অফিসার পিয়াস আহমেদ এবং জুম বাংলাদেশ স্কুল-রংপুরের পরিচালক মো. নাহিদ হাসান খন্দকার। 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়

অনুষ্ঠানে জুম বাংলাদেশ স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক আশা ও ট্যালেন্টবি পাবলিকেশন্সের যৌথ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, “আমাদের বিশেষ কার্যক্রম ‘Literacy Express’-এর যাত্রা এই স্কুলে বই প্রদানের মাধ্যমে শুরু হলো। মাসব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ও মানসম্মত শিক্ষা উপকরণ পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” 

ট্যালেন্টবি পাবলিকেশন্সের প্রতিনিধি রিফাত হোসেন বলেন, “আশার এই উদ্যোগের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে আমরা পাশে থাকব।” 

আশা শিক্ষা কর্মসূচি ও ট্যালেন্টবি পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির রিসোর্স ডেভেলপার আব্দুল আওয়াল খান টিটু, রেজওয়ান ইসলাম, জুম বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা। বই বিতরণ শেষে বই হাতে পেয়ে শিশুদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা যায়। 

আয়োজকরা জানান, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শুরু হওয়া ‘Literacy Express’ কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী দেশের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই ও মানসম্মত শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬