ভাসানচরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ

০৩ এপ্রিল ২০২১, ০১:১৮ PM

© ফাইল ছবি

নোয়াখালীর জেলার হাতিয়ার ভাসানচরে অবস্থান করা রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করা উদ্যোগ নিচ্ছে সরকার। সরকার বলছে, কক্সবাজার শরনার্থী ক্যাম্প থেকে ১৫ হাজার মিয়ানমারের নাগরিককে ওই চরে স্থানান্তর করা হয়েছে।

ভাসানচরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রাথমিক আলোচনা করতে আগামী ৮ এপ্রিল এক সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওইদিন দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করবেন।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানা গেছে।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া কক্সবাজার ও নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা সভায় অংশ নেবেন। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া…
  • ২৭ জুলাই ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬