ইন্টার্নশিপের সুযোগ ব্র্যাকে, স্নাতকের শেষ সেমিস্টার-স্নাতকধারীরা করতে পারবেন আবেদন

২১ অক্টোবর ২০২৫, ০৩:৩০ PM
ব্র্যাকে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন এখনই

ব্র্যাকে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা ব্র্যাক আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিয়ে এসেছে। সংস্থাটি ‘ব্রিজ ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর মাধ্যমে তরুণ প্রজন্মকে উন্নয়ন খাতে নেতৃত্ব গড়ে তুলতে ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। ব্রিজ ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রতিভাবানদের উন্নয়নখাতে যুক্ত করে তাদের মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব বিভাগে ইন্টার্নশিপ

অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, কমিউনিকেশনস ও  হিউম্যান রিসোর্স ডিভিশনসহ মোট ১৮ বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

ইন্টার্নশিপ শেষে সুযোগ

ইন্টার্নশিপ শেষে যোগ্য প্রার্থীরা ব্র্যাকে চাকরি পেতে পারেন। এটি উন্নয়ন খাতে ক্যারিয়ার গঠনের পথ খুলে দিতে পারে।

আরও পড়ুন: জাতিসংঘের অধীনে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন শিক্ষার্থী-তরুণ পেশাজীবীরা

ইন্টার্নশিপের মেয়াদ ও অভিজ্ঞতা

ছয় মাস মেয়াদি এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্র্যাকের বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। এতে বাস্তব কাজের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে অংশ নেওয়ার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকের শেষ সেমিস্টারে অধ্যয়নরত বা কোর্স সম্পন্ন করে শুধু ইন্টার্নশিপ বাকি এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন;

*সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ব্র্যাকের অফিশিয়াল ওয়েবসাইট

স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950