বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে নিয়োগ, আবেদন অনলাইনে

০৯ অক্টোবর ২০২৫, ১০:১৭ AM
৪ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে

৪ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ৯ থেকে ১৬তম গ্রেডে ৪ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ২৯ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ;

১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন);

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল);

পদসংখ্যা: ১টি;

বেতন: ১,৬০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

৩. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ই/এম);

পদসংখ্যা: ১টি;

বেতন: ১,৬০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

৪. পদের নাম: সার্ভেয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২১৪, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও 

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৯ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬