ছোট ভাইকে আগুনে ফেলে ঝাঁপ দিলেন বড় ভাই

১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ PM
কুমিল্লায় আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে

কুমিল্লায় আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে © সংগৃহীত

কুমিল্লায় আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইকে আগুনে ফেলে নিজেও ঝাঁপ দেন বড় ভাই। নিহতরা হলেন, দত্তপুর গ্রামের মৃত আমান মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী মো. শাহজাহান (২৮) ও শারীরিক প্রতিবন্ধী সোহাগ মিয়া (১৮)।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান নিজেই বসতঘরে আগুন ধরিয়ে দেন। এরপর শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই সোহাগকে আগুনে ফেলে নিজেও ঝাঁপ দেন। এ সময় তাদের চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। সবার সামনেই বাঁচার জন্য চিৎকার করতে থাকেন তারা। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ততক্ষণে বসত-ঘরসহ দুই ভাই আগুনে পুড়ে যান।

আরও পড়ুন: মঞ্চে বসে প্রতিমন্ত্রী, সামনে মারামারি ছাত্রলীগের দুই গ্রুপের

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। রাতেই সেখানে গিয়েছিলাম। তাদের মা অন্যের বাড়িতে কাজ করেন। তাদের সৎ বাবা জয়নাল মিয়া দিনমজুর। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬
মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬