রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩২ PM
বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না © সংগৃহীত

সরবরাহ লাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপ লাইনে জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত (১২ ঘণ্টা) রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। এছাড়াও উত্তরা আবাসিক এলাকাসহ পাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬