ভবিষ্যতে বন্যা কবলিত এলাকায় স্থগিত থাকবে এসএসসি পরীক্ষা

০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

ভবিষ্যতে বন্যা বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা আর পেছানো হবে না। যেসব অঞ্চলে বন্যা কবলিত হবে কেবল সেখানে পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান।

এর আগে গত ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর এই পরীক্ষা শুরু হচ্ছে।

এদিকে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে। ৩ ঘন্টার পরিবর্তে পরীক্ষা হবে ২ ঘন্টা। এর মধ্য এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট। 

অন্যদিকে, প্রশ্নফাঁস, গুজবমুক্ত পরিবেশ বজায় রাখতে ১২ সেপ্টেম্বর থেকে দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টেবর পর্যন্ত মোট ২০ দিন  দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

পৃথক পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে: শি…
  • ১৪ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ৩৫ নির্দেশনা বোর্ডের, দেখুন এখানে
  • ১৪ জুন ২০২৬
২০২৪-২৫ সালে এসএসসিতে ১৮৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত…
  • ১৪ জুন ২০২৬
বাস্তবায়ন হচ্ছে পে-স্কেল, শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে কোন স্ক…
  • ১৪ জুন ২০২৬
বিশ্বখ্যাত ‘লিভিং ঈগল’ বৈমানিক সাইফুল আজমের ৬ষ্ঠ মৃত্যুবার্…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলকে তাক লাগিয়ে কে এই ১৮ বছর বয়সী বুয়াদ্দি?
  • ১৪ জুন ২০২৬
×