বঙ্গমাতা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১৫ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা“বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু” উদ্বোধন করেছেন। তিনি বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে যুব সমাজকে চাকরীর পেছনে না ছুটে উদ্যোক্তা হতে বলেছেন।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই সেতুর ফলে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘কঁচা নদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে আর কোনো বাধা থাকছে না। পিরোজপুরে প্রচুর পেয়ারা হয়। আমরা এখন থেকে ঢাকা বসেই খুব দ্রুত এই জেলার মজার পেয়ারা খেতে পারবো।’ 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই অঞ্চলের এক ইঞ্চি জমিও যেনও অনাবাদি না থাকে। সারাদেশের মানুষকে পানি, বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। সারা বিশ্বে মন্দা দেখা দিয়েছে, আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে। দক্ষিণাঞ্চলের মানুষকে উৎপাদন-মুখী হতে হবে। আমরা লবণাক্ত জমিতে ধান রোপণের জাতও উদ্ভাবন করেছি। আমরা আমাদের খাবার নিজেরাই উৎপাদন করবো।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ আরও অনেকেই। 
প্রসঙ্গত, আগে সেতুটির নাম ছিল বেকুটিয়া ব্রিজ। পরবর্তীতে সেতুটির নামকরণ করা হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। সেতুটিকে ঘিরে দুই প্রান্তের জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এ সেতুটির মাধ্যমে রাজধানী থেকে বেনাপোল পর্যন্ত নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হবে।

আরও পড়ুন: জবি শিক্ষার্থী শুনেই মজিদকে মারধর শুরু করেন মাদকাসক্তরা

বরিশাল বিভাগীয় সদরের সঙ্গে খুলনা বিভাগীয় শহরের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনসহ কুয়াকাটা সাগর-সৈকত, পায়রা সমুদ্রবন্দর, মোংলা সমুদ্রবন্দর, বেনাপোল ও বাংলাবান্দা স্থল বন্দরকে সেতুটি সরাসরি সড়ক সংযুক্ত করবে। সেতুটির অবস্থান রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর জেলা সড়কে। পাশাপাশি পদ্মা সেতুর সুবাদে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জন্য এ সেতুটি বিশেষ সুবিধা সৃষ্টি করবে।

সড়ক পথে বরিশাল-খুলনা আঞ্চলিক এ মহাসড়কটি প্রায় ১০০ কিলোমিটার দৈর্ঘ্যের হলেও যান চলাচলে সময় লাগত চার ঘণ্টা। কঁচা নদীর বেকুটিয়া পয়েন্টে সেতুটি চালুর পর এ সময় এক ঘণ্টা কমে আসবে, থাকছে না ফেরির বিড়ম্বনা।

রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের স…
  • ১৬ মার্চ ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন শুরু ১ এপ…
  • ১৬ মার্চ ২০২৬
সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খারাপ’ হবে: ট্রাম্প 
  • ১৬ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে পাহাড় কেটে বালু লুট
  • ১৬ মার্চ ২০২৬
আবেদন না করলেও বেসরকারি শিক্ষকদের বদলি করতে পারবে সরকার
  • ১৬ মার্চ ২০২৬
আওয়ামী পেশাজীবী কমিটির ইফতার মাহফিলে প্রধান অতিথি বিএনপির এ…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence