পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ৪০

০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ PM
পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ

পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ © সংগৃহীত

কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগঁও চৌরাস্তায় সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সমাবেশ বের করে বিএনপি, কিন্তু নাশকতার পরিকল্পনা আছে এমন অভিযোগ তুলে স্থানীয় পুলিশ তাতে বাধা দেয়। সমাবেশে বাধা পাওয়ায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপি কর্মীরা। সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার প্রেক্ষিতে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মো.আল আমিন বলেন,  সমাবেশের অনুমতি ছিল না। এমনকি সমাবেশকে ঘিরে বিক্ষোভের সঙ্গে নাশকতার পরিকল্পনাও ছিল।  তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাধা দেয়া হয়েছে। 

উপজেলা বিএনপির সভাপতি জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে তারা আবারও কর্মসূচি দেবেন।

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
close