প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?

০৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ PM
হোম অব ক্রিকেটে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন

হোম অব ক্রিকেটে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন © সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন আনা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিনটি প্রথমবারের মতো দেখা যায়।

এতদিন দেশে যে বোলিং মেশিনগুলো ব্যবহৃত হতো, সেগুলো মূলত দ্রুতগতির বল বা বাউন্সার মোকাবিলার অনুশীলনের জন্যই কাজে লাগানো হতো।

তবে এবার নতুনভাবে স্পিন বোলিং মেশিন যুক্ত হয়েছে, যা স্পিন মোকাবিলার দক্ষতা বাড়াতে সহায়ক হবে। সাধারণত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে এই ধরনের মেশিন বেশি ব্যবহৃত হয়। সেখানে মানসম্মত স্পিনার তুলনামূলক কম থাকায় খেলোয়াড়রা এই মেশিনের সাহায্যে স্পিন বোলিং অনুশীলন করে থাকে।

এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, ১০ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা দিয়ে এই মেশিনটি কেনা হয়েছে।

নাফীসের ভাষ্য, 'এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল৷ কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।'

এর বিশেষ সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, 'এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার-তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।'

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬