দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি

০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৭ PM
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন © সংগৃহীত

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ও প্রত্যেকটি মণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরা স্থাপনসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে লিখিত বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করা। সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করা। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা যদি সবার জন্য সমান প্রয়োগ না হয়, তাহলে অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা। 

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সংগঠনটির নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকারকে এই দাবিগুলো জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত সরকারি পর্যায় থেকে কোনো সদুত্তর পাইনি।’ 

পলাশ কান্তি দে আরও বলেন, ‘অতি বিলম্বে আমরা আশা করব সরকারের পক্ষ থেকে ১ নং দাবি পূরণসহ অন্যান্য বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য না দেওয়া হয়, তাহলে আগামী ১৬ সেপ্টেম্বর দাবি আদায়ের স্বপক্ষে ঢাকাসহ দেশব্যাপী হিন্দু মহাজোট মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’ 

সাম্প্রদায়িক হামলা আশঙ্কা প্রকাশ করে জাতীয় হিন্দু মহাজোট নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, সাম্প্রদায়িক শক্তি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা চলাকালীন আমাদের ওপর হামলা করতে পারে। ইতোমধ্যে মানিকগঞ্জের হরিরামপুরে, সাতক্ষীরা সদরে এবং চট্টগ্রামের পাথরঘাটায় মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এজন্য ২০২২ সালের দুর্গাপূজা নিয়ে শঙ্কা বোধ করছি।

আরও পড়ুন: ‘যুক্তরাষ্ট্রে লেখাপড়া-চাকরি করেছি, এখন নিষেধাজ্ঞা মোকাবিলা করছি’

প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, এবার থেকেই দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন (অষ্টমী, নবমী ও দশমী) করা হোক।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, সহসভাপতি ডিসি রায়, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার মৃধা, প্রভাস চন্দ্র মণ্ডল, জগন্নাথ হালদার, সুনীল মালাকার, উপদেষ্টা দুলাল দে, যুগ্ম মহাসচিব সমীর সরকার, অখিল মন্ডলসহ আরও অনেকে

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬