নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতে পারবে না শিক্ষকরা 

০২ সেপ্টেম্বর ২০২২, ০১:২৩ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সাংবাদিকদের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

কোন শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদেরকে কোচিং সেন্টারে পড়াতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, আইনে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কোচিং করার কথা বলা হয়েছে। শিক্ষক ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেয় কিংবা কম নম্বর দেয়, এই অংশটুকু একেবারেই অনৈতিক। এ কারণে কোচিং সেন্টারে পড়ানো নিষিদ্ধ করা হয়েছে। 

আরও পড়ুন: জবিতে ভর্তির পরও দুই কারণে ছাত্রত্ব বাতিল হতে পারে

এসময় উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,জেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন সহ প্রমুখ।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬