নিজ স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করায় শিক্ষককে অব্যাহতি

০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০২ AM
আল-হেলাল একাডেমী

আল-হেলাল একাডেমী © ফাইল ছবি

ফেনীতে নিজ স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায়  বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বৈঠক করে ওই শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যহতি দিয়েছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম শেখ ফরিদ রনি। তিনি ফেনীর সোনাগাজীর আল হেলাল একাডেমীতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে চাকরি করতেন।

জানা যায়, প্রায় আট মাস আগে শেখ ফরিদ রনি আল হেলাল একাডেমীতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। এক সময় তিনি তার প্রতিষ্ঠানের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি বিদ্যালয়ে জানাজানি হলে ছাত্রীর পরিবার মানসম্মান হারানোর ভয়ে শিক্ষকের সাথে মেয়েকে বিয়ে দেন। ছাত্রীর বয়স কম হওয়ায় তার পরিবার বিয়ের বিষয়টি গোপন রাখে বলে জানা যায়।

আরও পড়ুন: পড়া দিতে না পারায় শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখলেন শিক্ষিকা

সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালও হয়। পরে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ছাত্রীর পরিবার ও অভিযুক্ত শিক্ষককে তলব করে। বিষয়টির সত্যতা পেয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সম্মত হয় পরিচালনা পর্ষদ।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শেখ ফরিদ রনি বলেন, পারিবারিকভাবে আকদ হয়েছে, তবে বিয়ে হয়নি।

আল হেলাল একাডেমীর প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, অভিযোগের সত্যতা পেয়ে পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল হকের নির্দেশক্রমে অভিযুক্ত শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরিচালনা পর্ষদ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
close