শালীনতা কি শুধু নারীর পোশাকে সীমাবদ্ধ— প্রশ্ন শিক্ষামন্ত্রীর

৩১ আগস্ট ২০২২, ০৬:৪২ PM
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী © ফাইল ফটো

শুধু নারীর পেশাকে নয়, দৃষ্টিভঙ্গিতেও শালীনতা দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সম্প্রতি নারীর পোশাক নিয়ে শালীনতার প্রশ্ন তোলার পরিপেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নারীকে নানানভাবে শালীনতার প্রশ্ন তোলা হয়, শালীনতা কী শুধু নারীর পোশাকে সীমাবদ্ধ? শালীনতা শুধু পোশাকে নয়, আচার-আচরণ, কথা-কাজ, দৃষ্টিভঙ্গি, চিন্তার মধ্যে শালীনতা দরকার। যা প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য।

বুধবার (৩১ আগস্ট) ঢাকা কলেজ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ টাকার পেছনে না ছুটতে ছাত্রলীগকে নির্দেশ প্রধানমন্ত্রীর

এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, বার বার প্রশ্ন তোলা হয় আমি বাঙালি না মুসলমান? এ প্রশ্নের মীমাংসা তো আগেই হয়ে গেছে। আমি বাঙালিও, মুসলমানও। কিংবা আমি বাঙালি আমি খ্রিস্টান, আমি বাঙালি আমি হিন্দু,  আমি বাঙালি আমি বৌদ্ধ। আমার ধর্ম আমার জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক কিছু নয়। তারপরও বার বার কেন এই প্রশ্নগুলো টেনে আনা হয়? আমার সংস্কৃতিকে কেন ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়? আমাদের স্মৃতি কেন মুছে ফেলার চেষ্টা করা হয়?

মন্ত্রী বলেন, যারা প্রশ্ন তোলেন তারা জাতিকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন তোলেন। আমদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে প্রশ্ন তোলেন। শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, এই ভূখণ্ডে অনেক ধরনের, ভাষার মানুষ এসেছে। অনেক সংস্কৃতির মানুষ এসেছে। সবাইকে নিয়ে আমরা একটা শান্তি ও সম্প্রীতির সমাজ তৈরি করেছি। আমরা সেই ঐতিহ্য কেন ভুলে যাবো?

ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭ পরিবারের মধ্যে ৯৭ লাখ ট…
  • ২৫ আগস্ট ২০২৬
খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্তকরণ ও আলোচনা …
  • ২৫ আগস্ট ২০২৬
ইতিহাসের রেকর্ড তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠ, জলবায়ু বিপর্যয়ের মু…
  • ২৫ আগস্ট ২০২৬
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন শরিফুল
  • ২৫ আগস্ট ২০২৬