ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী লরি

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী লরি © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী একটি লরি। পরে দুপুরে ক্রেন দিয়ে লরিটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, গার্মেন্টসের মালামাল নিয়ে যশোর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কের পাশে উল্টে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ি

আরও পড়ুন: একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত লরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬