গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা

২৫ আগস্ট ২০২৬, ০৪:৪৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৪৩ PM
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

দেশে গ্যাসের সরবরাহ এখনও পূর্ণমাত্রায় স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গ্যাসের কার্গো সরবরাহে কিছু সমস্যা থাকলেও তা দ্রুত সমাধান হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি খাতে একটি টেকসই ও ভালো অবস্থায় পৌঁছাতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে ডা. জাহেদ জানান, আন্তর্জাতিক বাজারে সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না এবং এর দামও অনেক বেশি হাঁকানো হচ্ছে। জনগণের চলমান কষ্টের প্রতি সরকার সমব্যথী উল্লেখ করে তিনি বলেন, এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট। বিগত অন্তর্বর্তী সরকারের সময় স্থলভাগে নতুন গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়নি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী এই জ্বালানি সংকট আরও ঘনীভূত হয়েছে।

তিনি প্রশ্ন তুলে উপদেষ্টা বলেন, সরকার কি চরম চড়া দামে গ্যাস এনে বিশাল অঙ্কের ভর্তুকি দেবে, নাকি কিছুটা লোডশেডিং মেনে নেবে—এ বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে হবে। তবে এই দুই বছর পরিস্থিতি খারাপ থাকবে না উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জ্বালানি সংকট থেকে দ্রুত বের হতে পারলে দেশে নতুন নতুন বিনিয়োগ আসবে এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালু হবে।

ব্রিফিংয়ে সাংস্কৃতিক অঙ্গন ও অন্যান্য প্রসঙ্গের কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে সাংস্কৃতিক চর্চা ও পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সংস্কৃতি খাতের বিকাশে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মনোযোগী ও আন্তরিক।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬