মেঘনায় জেলের জালে ধরা পড়া ১৬ কেজির কোরাল ২৪ হাজারে বিক্রি

২৫ আগস্ট ২০২৬, ০৪:৪৬ PM
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে ১৬ কেজি ওজনের এই কোরাল মাছ

মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে ১৬ কেজি ওজনের এই কোরাল মাছ © টিডিসি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ডালচর মৎস্যঘাটে উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় বিক্রি হয়। পরে মাছটি আরও বেশি দামে বিক্রির জন্য ঢাকার কারওয়ান বাজারে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেঘনা নদীতে ইলিশ শিকারে বের হন জেলে কামাল মাঝি। এ সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে তার জালে উঠে আসে বড় আকৃতির কোরাল মাছটি। পরে মাছটি বিক্রির জন্য ডালচর মৎস্যঘাটে জুবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি। নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মাছটি মোট ২৪ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী।

আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে?

মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, নিলামে কেনা মাছটি আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে।

মনপুরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, গভীর সমুদ্র থেকে বড় আকৃতির মাছগুলো এখন উপকূলীয় এলাকায় আসতে শুরু করেছে। সামনে এ ধরনের আরও বড় মাছ জেলেদের জালে ধরা পড়তে পারে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬