ইরাবের নতুন নেতৃত্ব

সভাপতি জসিম, সম্পাদক ফারুক, কোষাধ্যক্ষ সুজন

৩১ আগস্ট ২০২২, ০৪:২৫ PM
বাম থেকে জসিম, ফারুক ও সাইফ সুজন

বাম থেকে জসিম, ফারুক ও সাইফ সুজন © টিডিসি ফটো

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) এবং সাধারণ সম্পাদক পদে ফারুক হোসাইন (দৈনিক ইনকিলাব) নির্বাচিত হয়েছেন ৷

আজ বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচন শেষে এই কমিটি ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক সমকালের সাব্বির নেওয়াজ। তাছাড়া নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের নিজামুল হক এবং দৈনিক দেশ রুপান্তরের শরিফুল আলম সুমন। তারা এই কমিটি ঘোষণা করেন। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আমাদের সময়ের এইচ এম রবিন, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস পোস্টের সোলায়মান সালমান, কোষাধ্যক্ষ পদে দৈনিক বণিক বার্তার সাইফ সুজন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবজমিনের পিয়াস সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক সম্পাদক পদে বাংলাদেশ জার্নালের আসিফ কাজল।

এছাড়া দৈনিক যায়যায়দিনের আমানুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সেলিনা শিউলি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

ট্যাগ: কমিটি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close