সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রী আটক

৩০ আগস্ট ২০২২, ০৪:৩১ PM
আটক

আটক © সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ৮ লাখ ৫২ হাজার ৯০ রুপিসহ (ভারতীয়) স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) রাত ৯টায় শুরু হওয়া এ অভিযান ঘণ্টাব্যাপী চলে। এ ঘটনায় আটকদের কাছ থেকে ১ লাখ ৬১ হাজার ৭৭০ বাংলাদেশি টাকা ও ৩০টি চেকবই উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।

গ্রেপ্তার দুজন হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে আলী আহমদ (৩২) ও তার স্ত্রী ছালেহা বেগম।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, আটক দুজন দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভারতীয় অর্থের লেনদেন চালিয়ে আসছিলেন। আমরা দীর্ঘদিন থেকে তাদেরকে মনিটরিং করছিলাম। 

আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা

আজ গোপন সূত্রে খবর পেয়ে আমিসহ আমার থানা পুলিশের একটি দল উপজেলার নিজপাট কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ৮ লাখ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপি ও ১ লাখ ৬১ হাজার ৭৭০ বাংলাদেশি টাকা ও বিভিন্ন ব্যাংকের ৩০টি চেকবই জব্দ করতে সক্ষম হই। আটক আলী আহমদ আগে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি অবৈধভাবে অর্থ লেনদেনে জড়িয়ে পড়েন।

অবৈধভাবে অর্থপাচার ও লেনদেনের অভিযোগে  তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও  জানান পুলিশের এই কর্মকর্তা।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬