এশিয়ার সেরা ৫০ ‘স্ট্রিট ফুডের’ তালিকায় বাংলাদেশের ফুচকা

৩০ আগস্ট ২০২২, ০৩:২৪ PM
ফুচকা

ফুচকা © ফাইল ফটো

বাংলাদেশের সুস্বাদু বিভিন্ন খাবারের প্রশংসা রয়েছে বিশ্বজুড়েই। তবে এবার বাংলাদেশিদের কাছে অন্যতম প্রিয় মুখরোচক খাবার ফুচকা এশিয়ার মধ্যে একটি বিশেষ স্থান করে নিয়েছে। এশিয়ার ৫০টি সেরা স্ট্রিট ফুডের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ফুচকা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ট্র্যাভেলে প্রকাশিত জনপ্রিয় কোয়েস্ট’স ওয়ার্ল্ড অব ওয়ান্ডার সিরিজের অংশে বাংলাদেশের ফুচকা বিশেষ অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টক-ঝাল-মিষ্টি স্বাদের এই ফুচকা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী আর সর্বজনীন স্ট্রিট ফুড। মচমচে ফাঁপা গোলকে ডাবলি মটর আর আলুর মিশ্রণে তৈরি পুর।

পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচামরিচ এবং চটপটির বিশেষ মসলা মেশানোর পর খাবারটি একটি নতুন মাত্রা নেয়। এটি সাধারণত তেঁতুল মিশ্রিত পানি বা সস দিয়ে পরিবেশন করা হয় এবং এর ওপর সেদ্ধ ডিমের কুচিও দেওয়া হয়। ফুচকার অন্যান্য সংস্করণ ভারতে পানিপুরি, গোল গপ্পা নামে পরিচিত।

আরও পড়ুনঃ উসকানিমূলক ৬ ভিডিও সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ

ওই প্রতিবেদনে এশিয়ার সেরা ৫০ খাবারের মধ্যে স্থান পেয়েছে পাকিস্তানের ফালুদা ও বান কাবাব, ভারতের জিলাপি, নেপালের মোমো, ভুটানের এমা ডাটশি, মালদ্বীপের কাভাবু, থাইল্যান্ডের খাও সোই ও সাই ক্রোক ইসান, মালয়েশিয়ার আসাম লাকসা ও নাসি লেমাক, ভিয়েতনামের বান মি এবং ফো, তাইওয়ানের বাবল টি, ইন্দোনেশিয়ার গাডো গাডো, গেটুক এবং কেরাক টেলর, ফিলিপাইনের হালো হালো ও কোয়েক কোয়েক, চীনের জিয়ানবিং ও জিয়াওজি, মিয়ানমারের লাহপেত থোকে এবং জাপানি আইসক্রিম সোফুতো কুরিমু।

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার নিয়ে জাতীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা…
  • ২৩ এপ্রিল ২০২৬
সাইফের পর ফিরলেন তামিমও
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অস্ত্রটি ছাত্রশিবিরের, আমি পুলিশকে দিতে যাচ্ছিলাম’
  • ২৩ এপ্রিল ২০২৬
থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বাস ভাড়া কত বাড়ছে, যা জানা গেল
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শু…
  • ২৩ এপ্রিল ২০২৬