বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার দিয়েছে : পরিকল্পনামন্ত্রী

২৮ আগস্ট ২০২২, ০৭:৩৬ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এদেশে আজীবন বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার দিয়েছে। তবে বর্তমানে মানুষের কিছু অসুবিধা হচ্ছে। এটাকে কেউ কেউ ইস্যু বানাতে চায়। গ্রামের মানুষের সঙ্গে আমার নিয়মিত সাক্ষাৎ হয়। তারা দুই-এক ঘণ্টার জন্য বিদ্যুতের কষ্ট সহ্য করছেন। তবে এ সমস্যা বেশিদিন থাকবে না।’

রোববার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘গ্রামের মানুষ সুশাসন বোঝে না, উন্নয়ন বোঝে। গ্রামের মানুষ পানি, বিদ্যুৎ, ঘর, খাবার ও ভালোমতো থাকতে চায়। সুশাসন বলতে তারা সামাজিক নিরাপত্তা চায়।’

তিনি আরও বলেন, ‘চলমান মেগা প্রকল্পে টাকা না দিয়ে ফেলে রাখা ঠিক হবে না। তবে যেগুলো ড্রয়িং মুডে আছে, চিন্তা-চেতনায় আছে, নকশা বা পরিকল্পনার পর্যায়ে আছে সেগুলোর জন্য হয়তো আরও কিছু সময় নেব।’

মন্ত্রী বলেন, ‘আমরা শুধু খাতা নিয়ে কাজ করি না। জনগণের মনের কথাও শুনি। পদ্মা সেতুতে মানুষ ছবি তোলে, এটা দারুণ একটা উপহার। মেট্রো রেলের জন্য মানুষ ব্যাকুল হয়ে আছে। এগুলোতে টাকা বরাদ্দ দিতেই হবে।’

আরও পড়ুন : বাকৃবিতে ছাত্রলীগের র‌্যাগিং, থামাতে গিয়ে অপদস্থ সহকারী প্রক্টর

কর্মশালায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেনের সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. ইমদাদ উল্লাহ মিয়া, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।   

চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close