এ বছর শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজবেই: এমপি হারুন

২৭ আগস্ট ২০২২, ০৯:৫৪ PM
এমপি হারুন

এমপি হারুন © সংগৃহীত

বিএনপি’র সংসদ সদস্য হারুন উর রশিদ বলেছেন, ‘দেশের খেটে খাওয়া মানুষের দিন চলে না। এ জালেম সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষার জন্য সবাইকে জেগে উঠতে হবে। ২০২২ সালে শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজবেই বাজবে।’

শনিবার (২৭ আগস্ট) বিকালে দিনাজপুর ইন্সটিটিউট মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন বাংলাদেশের সাথে ভারতের স্বামী-স্ত্রীর সম্পর্ক। এ কথা বলার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ 

হারুন উর রশিদ বলেন, ‘আমরা ভারতের গোলামী করার জন্যই কি দেশ স্বাধীন করেছিলাম। দেশে গুম ও হত্যার রাজনীতি বন্ধ করতে হবে।’

সদর উপজেলা বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এবং দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক

আরও পড়ুন : ঝামেলা করে লাভ নাই, আসেন নারায়ণগঞ্জে খেলি’

রংপুর বিভাগের আরেক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হীরা প্রমুখ। 

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence