অ্যাম্বুলেন্সের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২৫ আগস্ট ২০২২, ০৩:১৩ PM
তামিম মোল্যা হৃদয়

তামিম মোল্যা হৃদয় © সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম তামিম মোল্যা হৃদয় (১৬)। হৃদয় লোহাগড়ার চরবকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে। সে উপজেলার এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

দুর্ঘটনার সময় মোটরসাইকেল থাকা তার দুই সহপাঠী বন্ধুও আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: কেন্দ্রীয়ভাবে ঠিক হচ্ছে স্কুল-কলেজের ক্লাস রুটিন

হৃদয়ের বন্ধু রফিক বলেন, প্রাইভেট পড়ে তিনবন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।  

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬