ঢাকার ২৮ কেন্দ্রে শিশুদের টিকা বৃহস্পতিবার

২৪ আগস্ট ২০২২, ১১:৫৩ PM
টিকা কার্যক্রম

টিকা কার্যক্রম © সংগৃহীত

পাঁচ থেকে ১১ বছর বয়সীদের করোনা টিকা কার্যক্রম বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে।

এর আগে, গত ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কার্যক্রম উদ্বোধন করেন। এদিন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৮টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হবে। সকাল থেকেই টিকা দেওয়া হবে। 

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩টি কেন্দ্র এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।

ডিএনসিসির কেন্দ্রগুলো হচ্ছে— আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা গার্লস হাই স্কুল, কুর্মিটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশলয় বিদ্যা নিকেতন, পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুরের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বটমলি হোম বালিকা বিদ্যালয়।

ডিএসসিসির যেসব কেন্দ্রে টিকা দেওয়া হবে তা হলো— ধানমন্ডি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারীবাগ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাজারীবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহুতটুলি রেঁনেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, করাতিটোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রায় আড়াই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে।শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে এই টিকা কার্যক্রম শুরু হবে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬