দ্বিগুণ করা হলো জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলের টিকিট মূল্য

২৪ আগস্ট ২০২২, ০২:০৭ PM
জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘর

জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘর © ফাইল ছবি

আগের মূল্য থেকে দ্বিগুণ করা হয়েছে জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরে প্রবেশ ফি। আগামী সেপ্টেম্বর থেকে নতুন প্রবেশ মূল্য কার্যকর হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’ উল্লেখ করে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রশাসন ও সংস্থাপন শাখা।

আরও পড়ুন: শেকৃবির ক্যান্টিনে দ্বিগুণ দাম খাবারের, ৫টাকার পরোটা এখন ১০টাকা।

অফিস আদেশে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের ১৯৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য দেশী দর্শকের জন্য ৪০ টাকা এবং শিশু দর্শকদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে জাতীয় জাদুঘরে টিকিটের দাম বয়স্কদের জন্য ২০ টাকা ও শিশুদের ১০ টাকা। আহসান মঞ্জিলের ক্ষেত্রে টিকিটের মূল্য ২০ টাকা। এ ছাড়া দুই জাদুঘরেই বিদেশী নাগরিকদের ক্ষেত্রে সার্কভুক্ত দেশের জন্য ৩০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা। সাম্প্রতিক এ অফিস আদেশে বিদেশী নাগরিকদের প্রবেশ মূল্য সম্পর্কে নতুন কোনো তথ্য নেই।

ট্যাগ: রাজধানী
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬