মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র

২২ আগস্ট ২০২২, ০৬:০০ PM
মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস

মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস © ফাইল ছবি

মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী

প্রজ্ঞাপনে বলা হয়, তারা স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও আনুসঙ্গিক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

আরও পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন মেয়ররা।

এর আগে গত ৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছিল।

চিঠিতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। মেয়রদের পদমর্যাদা প্রদান করে গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬