খাবার হোটেল রাত ১০টায়, সিনেমা হল ১১টার মধ্যে বন্ধের নির্দেশ

২২ আগস্ট ২০২২, ০১:২৭ PM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

বিদ্যুৎ সাশ্রয়ে কোন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত কয়টা পর্যন্ত খোলা রাখা যাবে তার নির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২২ আগস্ট) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসসিসি।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেস্তোরাঁ ও খাবার দোকানের রান্নাঘর বন্ধ হবে রাত ১০টায়। খাবার সরবরাহ কাজের শেষ সময় রাত ১১টা। চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত। সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান খোলা থাকবে রাত ২টা পর্যন্ত।

আরও পড়ুন: নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ১৫ দফা নির্দেশনা।

এ ছাড়া রাত ৮টার মধ্যে সব দোকান পাট, শপিংমল, মার্কেট ও বিপণি বিতান বন্ধ করা এবং কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশনা সরকারের রয়েছে, তাও মেনে চলতে হবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা হয়। 

ট্যাগ: রাজধানী
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬