দেশে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

২১ আগস্ট ২০২২, ১২:০৫ PM
তাপমাত্রা বৃদ্ধি

তাপমাত্রা বৃদ্ধি © প্রতীকী ছবি

আগামী দুইদিন দেশে তাপমাত্রা আরও বাড়েবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (২০ আগস্ট) ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, অন্যান্য বছর বাংলাদেশে জুলাইয়ের পর সবচেয়ে বেশি বৃষ্টি হয় আগস্টে। কিন্তু এবার আগস্টেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি হলেও তাপমাত্রা কমছে না। দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর।

এতে নতুন নতুন অঞ্চলে ফের তাপপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার আবহাওয়াবিদ আফরোজ সুলতানা বলেন, আজ (রোবাবার) থেকে গরম অনুভূত হবে। আগামী দুই দিন সারা দেশে গরম বাড়বে। এরপর আবারও বৃষ্টি শুরু হবে। গত দুই দিন তাপমাত্রা নিম্নমুখী থাকলেও আজ থেকে তাপমাত্রার সঙ্গে গরমও ঊর্ধ্বমুখী থাকবে।

তিনি আরও বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close