ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

১৯ আগস্ট ২০২২, ০৬:৩১ PM
সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী নারী

সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী নারী © সংগৃহীত

গোপালগঞ্জে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে এবং বিয়ের দাবীতে ইউ,পি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে নাজমা বেগম (৪৭) বনগ্রাম পশ্চিমপাড়া নিজ বাড়ীতে সদর উপজেলার ১৪নং করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এস, এম, হাবিবুর রহমানের (সোনা মিয়া) বিরুদ্ধে এই অভিযোগ এনে বিয়ের দাবী করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘ছয় মাস আগে হাবিবুর রহমান আমার বাড়িতে এসে বলেন, “কিশোর বয়স থেকে আমি তোমাকে ভালোবাসি, এখনো তোমাকে ভালোবাসি আর যত দিন বেঁচে থাকব তত দিন তোমাকে ভালোবেসে যাব।” নির্বাচনের পর তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন এবং আমার কাছ থেকে ১০ লাখ টাকা নেন। সর্বশেষ গত ৩১ মে রাতে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। এর পর থেকে তাঁকে বিয়ের কথা বললে তিনি আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।’

আরও পড়ুন: জঙ্গি অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে থানায় দিলেন প্রভোস্ট, ছেড়ে দিল পুলিশ

ওই নারী আরো বলেন, ‘চেয়ারম্যান নির্বাচন কালিন সময় সুকৌশলে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নেয় এবং বিয়ে করার মিথ্যা প্রলোভন দেয়। নির্বাচনের পর বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক মেলামেশা করেন।  সর্বশেষ গত ৩১ মে রাতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। এর পর থেকে তাকে বিয়ের কথা বললে তিনি আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।’ 

ভুক্তভোগী নারী বলেন, ‘চেয়ারম্যান আমার মান সম্মান নষ্ট করেছে এলাকায় মুখ দেখানো দায় হয়ে পড়েছে। তাই আমি বিয়ে করার দাবী করছি।তা না হলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবেনা।’

অভিযোগ অস্বীকার করে করপাড়া ইউপির চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, ‘আমাকে হেয় করতে নির্বাচনে পরাজিত ব্যক্তিরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যাতে আমার চেয়ারম্যান পদ চলে যায়। সে জন্য এই অভিযোগ করা হচ্ছে। ওই নারীর সঙ্গে আমার কোনো দিনই আর্থিক ও শারীরিক সম্পর্ক ছিল না। তবে নির্বাচনে ওই নারী আমার দল করেছেন, আমার জন্য ভোট চেয়ে আমার পক্ষে কাজ করেছেন।’

এর আগে ১৪ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাবিবুর রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন। অভিযোগটি আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

ট্যাগ: ধর্ষণ
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence