‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

৩১ মার্চ ২০২৬, ০৮:১১ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:১১ PM
ঢাকা–সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে

ঢাকা–সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে © সংগৃহীত

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
‎
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
‎
‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটির গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
‎
‎দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬