প্রয়োজনে বিদেশ থেকে ডিম আমদানি করব: বাণিজ্যমন্ত্রী

১৭ আগস্ট ২০২২, ০৩:২০ PM
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি © সংগৃহীত

দাম কমানোর স্বার্থে প্রয়োজন হলে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, যদি আমদানি করলে দাম কমে, তবে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৭ আগষ্ট) সাড়ে ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিগগিরই ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা কৃষি, মৎস্যসহ কয়েকটা মন্ত্রণালয় মিলে কীভাবে ডিমের দাম কমানো যায় সে বিষয়ে আলোচনা করব। তবে সবকিছু কিন্তু রাতারাতি করা সম্ভব না। তিনি আরও বলেন, ডিম আমদানি করতে গেলে তো একটু সময় লাগবে। আমরা একটু দেখি কী করা যায়। যদি এমনটিই সত্যি হয় যে, ডিম আমদানি করলে পরে এটা (দাম) কমবে, তা হলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলব।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় ঢাকা পঞ্চম

গত দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীতে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ৪০ টাকা বেড়ে ১৬০ টাকায় উঠেছে। এর আগে কখনই ডিমের দাম এতটা বাড়তে দেখা যায়নি। ডিমের সঙ্গে ব্রয়লার মুরগিও কেজিতে ৪০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা অনেকেই আশাবাদী অক্টোবরের মধ্যে হয়তো পরিস্থিতি ঠিক হতে পারে। কতগুলো ফ্যাক্টর তো কাজ করে। 

তিনি আরও বলেন, এখন আমি জানি না পুতিন সাহেব কবে যুদ্ধ বন্ধ করবেন। এটাতো আমার হিসাবের মধ্যে নেই।’ 

ট্যাগ: জাতীয়
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close