কুয়াকাটার সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

১৭ আগস্ট ২০২২, ১০:২৯ AM
কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা সমুদ্র সৈকত

পটুয়াখালীর কুয়াকাটায় খাবার হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। হয়রানির অভিযোগ এনে মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে এ ঘোষণা দেয় হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি। আজ বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে  হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সমিতির সাধারণ সম্পাদক মো. কলিম বলেন, কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এসে খাবারের মান নিয়ে অভিযোগ তুলছেন। তারা জরিমানাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন। ছোট হোটেল মালিককেও ৩০ থেকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে। একেক জনকে মাসের মধ্যে তিন-চারবার জরিমানা করা হয়েছে। এতে এখন পথে বসার উপক্রম তাদের।

আরো পড়ুন: কক্সবাজার ঘুরতে যাওয়া আরও এক তরুণীর রহস্যজনক মৃত্যু

তিনি আরও জানান, হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নিয়ে সন্ধ্যায় জরুরি সভা হয়েছে। এতে সকলের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে হোটেল ও রেস্টুরেন্ট।

মো. কলিম জানান, হয়রানির প্রতিকারে জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত সব হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬