মগবাজারের রেলক্রসিংয়ে ‘বিলিওনিয়ারের’ সাক্ষাৎ পেলেন আসিফ

১৬ আগস্ট ২০২২, ০২:২৫ PM
কণ্ঠশিল্পী আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবর © সংগৃহীত

দেশের বাজারে রেকর্ড ভেঙেছে ডিমের দাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এরই মধ্যে এক ডিম ব্যবসায়ীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

ওই ব্যবসায়ীকে 'বিলিওনিয়ার' আখ্যা দিয়ে তার সঙ্গে ছবি তোলেন আসিফ। পরে সেই ছবি তার ফেসবুক পেজে পোস্ট করে লিখেন, ‘আজ সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। ওনার নাম কাওসার। তার ভ্যানভর্তি মুরগির ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিলে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পেছনে কোনো প্রহরী নেই, এই সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম।’

আরও পড়ুনঃ উত্তরায় দুর্ঘটনা: ছেলের বাবার লাশ নিতে মর্গে ৪ স্ত্রী!

তিনি আরও লিখেন, ‘কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম, এক পর্যায়ে বললো স্যার মাস্কটা খোলেন। একটা ফোন নম্বর দিলো, কল দিলাম। বললো, স্যার এটা আমার বউয়ের ইমো নম্বর, ছবিগুলো পাঠায় দিয়েন। যদিও ইমোর আশেপাশে আমি নেই। কাওসার বোকা ছেলে, না হলে কি আমার মতো রমনীমোহন কাউকে বউয়ের নাম্বার দেয়!’

আসিফ আকবর লিখেন, ‘বাসায় এসে বেগমকে বললাম কাওসারের বউকে এই ছবিগুলো পাঠিয়ে দাও, ইমো কাস্টিংয়ে আমি নেই। সব পর্ব শেষে সুঠামদেহী এই যুবকের কায়িক শ্রম, নিষ্ঠা আর আন্তরিকতায় আমি মুগ্ধ। শৈশবের খুচরা ধান্দা এখনও মাথায় ঘোরে। একটা ক্রেট ডিম মেরে দেওয়ার ধান্দাও মাথায় ছিল, এখন তো এটা সম্ভব না! ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিমটা এখন সোনার ডিম হয়ে গেছে, মাত্র পনেরো টাকা। ভাল থাকুক খেটে খাওয়া কাওসারের দল, চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনও এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে। ভালোবাসা অবিরাম…।’

ট্যাগ: ফেসবুক
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬