‘বেহেশতে আছি’র ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩ আগস্ট ২০২২, ০৫:৫৭ PM
পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

দেশব্যাপী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের একটি মন্তব্যকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। এবার নিজের সেই বক্তব্যের ব্যাখা দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘তার বক্তব্যকে সাংবাদিকরা টুইস্ট করেছেন।’

শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়)। আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’, মানে টুইস্ট করা হয়েছে। আপনারা বলেননি যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম।’

তিনি আরও বলেন, ‘আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি।’

আরও পড়ুন : দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটির বেশি

প্রসঙ্গত, শুক্রবার সিলেট নগরীর এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এর কোনো ভিত্তি নেই। তবে আমরা এ মুহূর্তে চ্যালেঞ্জে আছি। বৈশ্বিক মন্দার কারণে আমরাও কিছুটা সংকটে পড়েছি। কিন্তু আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।’

এরপর থেকেই মন্ত্রীর ‘সুখে আছি, বেহেশতে আছি’ মন্তব্যকে ঘিরে দেশব্যাপী নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হচ্ছে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের
  • ২৮ আগস্ট ২০২৬
জুমার নামাজে শেষ বৈঠক পেলে করণীয় কী, সওয়াব পাওয়া যাবে কি?
  • ২৮ আগস্ট ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে মা…
  • ২৮ আগস্ট ২০২৬
জলাতঙ্ক থেকে সুস্থ হলেন ১৫ বছরের কিশোর, কীভাবে সম্ভব? জানাল…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬